মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নাইক্ষ্যংছড়িতে হামলার পাঁচ দিন পর যুবলীগ নেতার বাবার মৃত্যু

শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটির জের ধরে হামলায় আহত আলী আহমদ (৬২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০জুলাই) সকালে তিনি মারা যান। নিহত আলী আহমদ নাইক্ষ্যংছড়ি ১নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ছৈয়দ আলম কালুর বাবা। ঘটনার পর থেকে রামুর ডাকভাঙ্গা গ্রামের বেলাল আহমদ (২৫) ও লেডু (২৬) পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জুলাই সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শগ্রাম এলাকায় আলী আহমদের মুদি দোকানে সিগারেট কিনতে গেলে খুচরা টাকার বিষয়ে তাঁর সঙ্গে জনৈক বেলাল আহমদ (২৫) ও লেডুর (২৬) মধ্যে তর্কাতর্কি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বেলালের কিল, ঘুষিতে আলী আহমদ মারাত্মক জখম হয়ে মাটিতে লুটে পড়ে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তিনি মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম তৌহিদ কবির বলেন- ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি’। জড়িদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন