১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়িতে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুফিজুর রহমান,(নাইক্ষ্যংছড়ি): বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কমিটির সাথে লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরামের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত ২৮ নভেম্বার মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি, সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ এতে অংশগ্রহন করেন।
উপজেলা লোকাল ভলান্টিয়ার ফোরামের সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় সভায় কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন উপজেলা লোকাল ভলান্টিয়ার ফোরামের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সরওয়ার কামাল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা লোকাল ভলান্টিয়ার ফোরামের নারী বিষয়ক সম্পাদক ও প্রশিক্ষক ও ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, প্রচার সম্পাদক ও প্রশিক্ষক মংনু অং মার্মা হেডম্যান, থানছি উপেজলা সাবেক চেয়ারম্যান ও প্রশিক্ষক খামহ্লাই মুরুং, থানা অফিসার ইনচার্জ শেখ আলমগীর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, নির্বাহী সদস্য সানজিদা আক্তার রুনা, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মো: ইমরান মেম্বার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দু সাত্তার, সদস্য সাইফুদ্দীন মামুন শিমুল প্রমূখ।
কর্মশালাটি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতের জন্য এলাকার মানুষের মধ্যে সহনশীলতা বাড়ানোর প্রক্রিয়াকে বেগবান করবে। নেটওয়ার্কটি ধর্ম, জাতি ও সংস্কৃতিভেদে মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার বিষয়ে জনসচেনতা তৈরী করবে বলে বক্তারা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।