১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় : অবৈধ করাতকল জব্দ


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচ হাজার সাতশ টাকা আদায় করেছে। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের করাতকল জব্দ করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল এ অভিযান পরিচালনা করেন।
এসএম সরওয়ার কামাল বলেন-হোটেলে বাসি খাবার, মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ষ্টোরগুলোতে ট্রেড লাইসেন্স না থাকায় তাদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। আগামীতে আরো কঠোরভাবে অভিযান পরিচালিত হবে। অন্যদিকে কোন ধরনের বৈধ কাগজপত্র না পাওয়ায় ফারুক আহমদের করাতকল জব্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।