১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন

.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
শুক্রবার ২১ শে জুলাই সকাল ১০ টা থেকে নবায়ন অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানী সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রশিদ, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, জেলা মিডিয়া দল নেতা ওমর ফারুক প্রমুখ। এছাড়া সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে পাঁচ ইউনিয়নে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নবায়ন অভিযানে সাচিংপ্রু জেরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আর দ্বিধা বিভক্তির সময় নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার সকাল ১০টায় বাইশারী বাজার চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মধ্য দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন এবং ফরম বিতরণ করা হয়।
এর পরপরই বেলা ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানীর বাস ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাকী চার ইউনিয়নে নেতা কর্মীদের হাতে ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ এবং নবায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।