২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে উদ্ধার হলো অস্ত্র ও অবৈধ সরঞ্জাম

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ব্যবসায়ী পাড়ায় পাহাড় কাটার তদন্ত করতে গিয়ে রোববার (১৯ নভেম্বর) দুপুরে একটি ভারতীয় বন্দুক (অস্ত্র) ও নানা অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে প্রশাসন। মৃত আবদুল গফুরের ছেলে মো.ফারুকের বসতবাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল।

ইউএনও এসএম সরওয়ার কামাল বলেন, ‘ফারুক; বাড়ির পাশের পাহাড় কেটে সাবাড় করছিল- এমন খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যায়। পরে থানা পুলিশের সদস্যরা তাঁদের বাড়ি তল্লাশি করে একটি বন্দুক, দুটি ওয়াকি টকি, নেশার আওতাভুক্ত শিশা, পেনড্রাইভ, চারটি জাল পাসপোর্ট, নানা জনের নামে ১২ পৃষ্টার ভিসা এবং পাহাড় কাটার সরঞ্জাম উদ্ধার করে। এসময় বাড়ির সদস্যরা দৌঁড়ে পালায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম তৌহিদ কবির বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।