২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে যুবক আটক

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শোকের মাসে বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে জয়নাল আবেদীন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জয়নাল উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা লম্বাবিল গ্রামের আবদুস সালামের ছেলে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, ‘চাকঢালা লম্বাবিল এলাকায় আগস্ট মাস উপলেক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাঁটানো বেশ কিছু পোস্টার শনিবার সকালে, যুবদল নেতা জয়নালের নেতৃত্বে অন্যান্যরা ছিড়ে রাস্তায় ফেলে দেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার পায়। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জয়নালকে আটক করতে সক্ষম হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।