৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

নাইক্ষ্যংছড়িতে পুলিশ- বিজিবির যৌথ অভিযানে অপহৃত ৪ ব্যক্তি উদ্ধার : আটক ৮

নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ারুল আজিম জানান, নাইক্ষ্যংছড়ি এলাকাটি বিস্তৃত পাহাড়ে ঘেরা এবং গহীন জংগল হওয়াতে এরকম অপহরন ঘটনা প্রায় সময় ঘটে চলছে। অপহরন প্রতিরোধে ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ এবং বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অপহৃত চার ব্যক্তিকে উদ্ধারের জন্য বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।অপহৃত ৪ জনের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর মোঃ শেখ জানান, এই অপহরন ঘটনায় আমরা ইতিমধ্যে সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ সহ আটক করে ও আরো সন্দেহভাজনদের কে আটকের জন্য চেষ্টা চালিয়ে মুল অপহরণকারীদের গ্রেফতারে নেমেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
থানা এলাকার আলোচিত ক্রাইমজোন বাইশারী এলাকার দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক আবু মুসা জানান, উপজেলার দোছড়ি ও বাইশারী ইউনিয়ন দুটির মধ্যবর্তী একটি খাল ও খালের উভয় পাশে বিস্তীর্ণ পাহাড় এবং জংগল থাকায় অপহরনের ঘটনা থামানো যাচ্ছে না। এ বিষয়ে সেনা,বিজিবি ও পুলিশের আরো দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। আটককৃত ৮ জন ব্যতীত আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে অপহৃত ৪ জনকে উদ্ধারের পাশাপাশি আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।