২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে ছিন্নমূল মানুষের পাশে বিজিবি

হাফিজুল ইসলাম চৌধুরীঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গতকাল শুক্রবার ১৬০০ ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের আশারতলী গ্রামে এই কর্মসূচীর উদ্বোধন করেন, বিজিবি রামু এডহক সেক্টর কমান্ডার কর্নেল আবদুল খালেক পিএসসি। এসময় উপস্থিত লোকজনের উদ্দেশে নাইক্ষ্যংছড়ি জোন ও বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম বলেন, বিজিবির সদস্যরা দেশের স্বার্থরক্ষার জন্য সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণসহ নানা সেবামূলক কাজ চালাচ্ছে। উদ্দেশ্য আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ এবং সম্প্রীতি বৃদ্ধি করা। ভবিষ্যতেও বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।