মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

নাইক্ষ্যংছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

মুফিজুর রহমান,(নাইক্ষ্যংছড়ি): বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাছ থেকে পড়ে নুরুদ্দীন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়া এলাকার বাসিন্দা মৃত আমির হামজার পুত্র। রবিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো: আবু তাহের।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় তুফান আলী পাড়া জামে মসজিদের একটি গাছে উঠে শুকনা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পা পিছলে গাছ থেকে বিশ ফুট নিছে পড়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন নুরুদ্দীন।

শেয়ার করুন