১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়িতে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মহাজনঘোনা এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪মার্চ) বিকেলে তাহমিনা আক্তার (১৬) নামের ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। আর তার বাবা হলেন একই গ্রামের মো.ইসমাঈল।
স্থানীয় সূত্র জানায়, নিহত তাহমিনা আক্তারের বাবা-মা তামাক ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে আসলে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। তাঁদের আত্মচিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা তার কারণ জানা যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এ.এইচ.এম তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তা ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এর পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।