৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাইক্ষ্যংছড়িতে অান্ত ব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতায় ৩২ বিজিবি চ্যাম্পিয়ন

bgb-nc-news-pic-26-11-2016
বাংলাদেশ বর্ডার গার্ড ৩১ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়িতে আন্ত ব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতা শেষ হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গত ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৬দিন ব্যাপী আন্ত ব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতা শেষে শনিবার (২৬ নভেম্বর) বিকালে ৩১ বিজিবি জোন সদরে সমাপনী খেলা অনুষ্টিত হয়। এতে কক্সবাজারের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার (উপ-পরিচালক) এম এম আনিসুর রহমান পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সমাপনী ও পুরষ্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে ২০টি ব্যাটালিয়নের ২০০ জন প্রতিযোগি অংশ নেয়। এতে ৬টি স্বর্ণ ১টি রোপ্য ও ১টি তা¤্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়ন। এবং ১টি স্বর্ণ ৩টি রোপ্য ও ১টি তা¤্র পদক পেয়ে রার্ণাসআপ হয়েছে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন।
জানা গেছে, টুর্ণামেন্টে শ্রেষ্ট প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হন ৩২ বিজিবির শ্রী রিপন কুমার ও শ্রেষ্ট নবীন খেলোয়াড় নির্বাচিত হন সিপাহী মো: সবুর হোসেন।
সমাপনী অনুষ্ঠানে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোনাল কমান্ডিং অফিসার লে.কর্ণেল আনোয়ারুল আযীম, উপ অধিনায়ক মেজর শফিকুর রহমানসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।