২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মো. জসিম উদ্দিন (৩৩) নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার জেলার ঈদগড় এলাকার বৈদ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বৈদ্যাপাড়া এলাকার বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা জানান, রাবার বাগানের মালিক আবুল বাশারকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে বাইশারী তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।