১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাতরার ঝিরিতে জালভোট দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এসময় বিজিবি সদস্যদের গুলিতে একজন মারা গেছেন। বান্দরবানের সার্কেল এএসপি রেজোয়ানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি জানান, বেলা ৩টার দিকে কিছু লোক ফাতরার ঝিরির একটি কেন্দ্রে জাল ভোট দিতে আসে। এসময় স্থানীয় লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে অনেক লোকজন সমবেত হন সেখানে। কেন্দ্রের বাইরে অনেক মানুষের হইচই দেখে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালান। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।