২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত

ayn-srenkola-nc-news-pic
নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ১৬নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অক্টোবর মাসের এ সভা অনুষ্টিত হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম তৌহিদ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, এমপি প্রতিনিধি আলহাজ¦ খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: হাবিব উল্লাহ, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ডা: সিরাজুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রাজা মিয়া, ৩১ বিজিবি প্রতিনিধি সুবেদার খোরশেদ আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন।
আইন শৃঙ্খলা সভায় উত্তাপিত- জনসাধারণ-প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী, রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে যাত্রী হয়রাণি বন্ধ, বাজার মনিটরিং, রোহিঙ্গা প্রতিরোধ, অবৈধ ফার্মেসী, জুয়ার আসরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল ও থানা অফিসার ইনচার্জ তৌহিদ কবির।
সভায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মংহ্লা প্রু, উপজেলা শিক্ষা অফিসার আবু আহামেদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ প্রতিনিধি আলহাজ¦ মো: শফি উল্লাহ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ সিরাজুর রহমান, আওয়ামীলীগ নেতা আবু তাহের কোম্পানী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে পুষ্পমাল্য নিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।