১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে তিন উপজাতী নিখোঁজ

অপহরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ইউনিয়ন দোছড়িতে তিন উপজাতীয় ব্যাক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় উপজাতীয় বাসিন্দারা ওই তিন ব্যাক্তি সীমান্তের কোন সন্ত্রাসী দল কর্তৃক অপহরণ হয়েছে বলে ধারনা করলেও বৃহস্পতিবার এক পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেছে থানায়।

নাইক্ষ্যংছড়ি থানায় লিপিবদ্ধ ডায়েরী সূত্রে জানা গেছে, দোছড়ি ইউনিয়নের ২ ও ৪নং ওয়ার্ডের মাছিবরপাড়া গ্রামের বাসিন্দা ধূংখি মার্মার দুই ছেলে মংহ্লা চিং মার্মা (৪৫) ও থুইহ্লা মং মার্মা (৩২)সহ একই এলাকার নিঔ থোয়াই মার্মার ছেলে ক্যাচিং থোয়াই মার্মা (২২) গত ২০ নভেম্বর সকালে পার্শ্ববর্তী ঝিরিতে মাছ ও কচ্ছপ আহরণের জন্য মামা ভাগিনারঝিরি নামক এলাকায় গিয়ে গতকাল পর্যন্ত ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার চাইসুইচিং মার্মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেছে (জিডি নং- ১০২৩)।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানান, মাছ ধরতে গিয়ে তিন ব্যক্তির সন্ধান পাওয়া যাচ্ছেনা মর্মে বৃহস্পতিবার একটি জিডি হয়েছে থানায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছর ৬ জুন দোছড়ি ইউনিয়নের ২৭৬নং তারগু মৌজার পাইনছড়ি উক্যজাই হেডম্যান পাড়ার বাসিন্দা উহ্লা মং মার্মা (৩০) নামের এক কাঠ ব্যবসায়ী নিখোঁজ হয়ে অদ্যাবদি খোঁজ মেলেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।