৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নভেম্বরে এশিয়ার ৫ দেশ সফর করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী নভেম্বর মাসে এশিয়ার পাঁচ দেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হওয়ার পর গত এক বছরে এটিই হবে তার প্রথম এশিয়া সফর। যেসব দেশ সফর করবেন, সেগুলো হলো : জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন।

ট্রাম্পের এশিয়া সফরে গুরুত্বের শীর্ষে থাকবে উত্তর কোরিয়া ইস্যু। পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম থেকে দেশটিকে বিরত রাখতে এশিয়ার দেশগুলো নিয়ে আরো বেশি চাপ সৃষ্টির চেষ্টা করবেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউস ট্রাম্পের সফরের বিষয়ে জানিয়েছে। নভেম্বরের ৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত নির্ধারিত সফরের সময় হাওয়াই দ্বীপে যাত্রাবিরতি করবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই হবে হাওয়াইয়ে তার প্রথম সফর।

হোয়াইট হাউস বলেছে, ‘উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা ও কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত রাখতে ট্রাম্পের এই সফর পরিপূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় ভূমিকা রাখবে।’

উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে কঠোর অবস্থানে আছেন ট্রাম্প। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে দেশটির প্রতি কড়া বার্তা দেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলা চালালে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে পাল্টা হুংকারে পিয়ংইয়ং বলেছে, প্রশান্ত মহাসাগরে তারা সর্বোচ্চ শক্তির হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাবে। এর আগে উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের পরমাণু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। দেশটির এ ধরনের হুমকির বিরুদ্ধে এশিয়াকে পাশে চাইছেন ট্রাম্প।

এদিকে, এশিয়া সফরে এ অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপরও গুরুত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প। সফরকালে ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ও ফিলিপাইনে অনুষ্ঠেয় সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।