১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

নবনির্বাচিত মেয়র এর প্রধানমন্ত্রী সাক্ষাৎ; কক্সবাজারে ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে

কক্সবাজার পৌরসভায় ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারি, খাস জমিতে বসবাসকারিদের জন্য বিশেষ একটি আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হবে। খুরুশকুলে জলবায়ূ উদ্বাস্তুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হওয়া আশ্রয়ণ প্রকল্পের আদলে হবে এই প্রকল্প।
মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করতে যান। শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

ওই সময় মো. মাহাবুবুর রহমান চৌধুরীর সাথে ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতা রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সাবেক ছাত্রনেতা স্বরূপম পাল পাঞ্জু।

সাক্ষাৎ শেষে বের হয়ে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে কক্সবাজার পৌরবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর মনোনীত আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহাবুবকে ভোট প্রদান করায় কতৃজ্ঞতা জানান। একই সঙ্গে নির্বাচনে দলীয় নেতা-কর্মী সহ যারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন তাদের শুভেচ্ছাও জানান। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, আমার প্রতি আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিয়েছেন। পৌরবাসির ভোটে নির্বাচিত হয়েছি। পৌরবাসির পক্ষে কতৃজ্ঞতা প্রকাশের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রী কক্সবাজার পৌরসভাকে একটি স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন শহর করতে কাজ করার নিদের্শ দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।