মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নবনির্বাচিত আইনজীবী নেতাদের সঙ্গে খালেদার মতবিনিময় রাতে

শেয়ার করুন

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৭-১৮ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জয়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শুক্রবার শেষরাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এতে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়ী হন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৯টি সম্পাদকীয় ও ১২টি সদস্য পদ পেয়েছেন তারা। অপরদিকে ট্রেজারারসহ ৬টি পদ পেয়েছেন আওয়ামী সমর্থক আইনজীবীরা। এদের মধ্যে ৩টি সম্পাদকীয় ও ৩টি সদস্যপদ পেয়েছেন তারা। নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৭ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৯১০ জন আইনজীবী তাদের ভোট দেন।

শেয়ার করুন