১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নদভী এমপির পক্ষ থেকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও দু:স্থ পরিবারে সোলার বিতরণ

রায়হান সিকদার,(লোহাগাড়া): সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ, মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আস্তাভাজন ব্যক্তিত্ব, গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপির ২০১৬-১৭ অর্থ বছরের টিআর কাবিটা বরাদ্দ হইতে গত ২৯ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০টায় আমিরাবাদ ইউপির কার্যালয়ে ইউপির বিভিন্ন এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ যথাক্রমে রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসা, সুখছড়ী কামার দিঘীর পাড় মিফতাহুল উলুম মাদ্রাসা, উত্তর আমিরাবাদ ঘোনাপাড়া জামে মসজিদ, পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল মসজিদে আকবর ও এলাকার অসহায় দু:স্থ পরিবারসহ মোট ৩২টি সোলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপির সেক্রেটারী বাবু নিউটন চক্রবর্তী, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়েল ফুড লোহাগাড়া শাখার পরিচালক মো: কামাল উদ্দিন, আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক এস.এম.ইউনুচ, ইউপির বার বার নির্বাচিত সফল মেম্বার বাবু মৃনাল কান্তি মিলন, ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল খালেক, মাস্টার মো: জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, মহিলা মেম্বার মিসেস রেহেনা আক্তার, আওয়ামীলীগ নেতা মো: জকরিয়া, আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিমুল হকসহ আরো অনেকেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।