৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নতুন সিইসি নুরুল হুদা

সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

অন্য চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।

সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের নাম প্রস্তাব করেন। অন্যজন ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

কমিশনার পদে সার্চ কমিটির প্রস্তাবিতদের মধ্য থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জারিনা রহমান খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মো. আবদুল মান্নান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর প্রো-ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধান নির্বাচন কমিশনার পদে দুজন এবং বাকি চার কমিশনারের প্রতি পদের বিপরীতে দুজন করে আটজনের নাম প্রস্তাব করে সার্চ কমিটি। সব মিলিয়ে মোট ১০ জনের নাম প্রস্তাব করা হয়।

প্রস্তাব জমা দেয়ার আগে বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চতুর্থ ও শেষবারের বৈঠকে সার্চ কমিটি নাম চূড়ান্ত করে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

কমিটি গঠনের পর গত ২৮ জানুয়ারি প্রথম বৈঠক করে সার্চ কমিটি। এরপর দুদফায় দেশের বিশিষ্ট ১৬ জন নাগরিকদের সঙ্গে বৈঠক করেন তারা।

পরে ৩১ জানুয়ারি নিজেদের মধ্যে বৈঠক করে সার্চ কমিটি। যেখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত শতাধিক নামের মধ্যে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বৈঠকে বসেন কমিটির সদস্যরা। ওই বৈঠকে নাম নিয়ে আলোচনা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।