২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নতুন বিভাগের নাম হবে ‘পদ্মা’

বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে একটি নতুন বিভাগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, নতুন এই বিভাগের সদর দফতর হবে ফরিদপুরে।

শনিবার ফরিদপুর পৌর বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের বিরুদ্ধে যাবে এমন কোনো আইন করবে না সরকার। শ্রমিকদের নির্যাতনের জন্য নয়, সরকার আইন করছে সকলকে সাবধান করার জন্য।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বর্তমান সরকারের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে বিগত দিনে কোনো সরকারের আমলেই তা হয়নি। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আগামী নির্বাচনে তাই আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ফের ক্ষমতায় আনতে হবে।

ফরিদপুর মোটর ওয়াকার্স শ্রমিক ইউনিয়ন (১০৫৫) আয়োজিত এ শ্রমিক সমাবেশ ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির।

অন্যদের মধ্যে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি চৌধুরী বরকত ইবনে সালাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় সরকারমন্ত্রী নিহত ও আহত ৩০টি শ্রমিক পরিবারের সদস্যদের হাতে ১৫ লাখ টাকার অনুদান তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।