১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নতুন ঠিকানায় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন

 

আগামী ২ জানুয়ারি থেকে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করবে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। একইসঙ্গে হাই কমিশনে সেবাদানের সময়সূচীরও পরিবর্তন করেছে দূতাবাস কর্তৃপক্ষ। এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন নোটিশ জারি করেছে। এতে দূতাবাসের নতুন ঠিকানা কুয়ালালামপুরের উইসমা হিরিহ লোটাস, ২য় তলা, লট-৪৪২ জালান পাহাং, সেতাপাক, ৫৩০০০ বলে উল্লেখ করা হয়।
এছাড়া হাই কমিশনে সেবাদানের সময় সূচিতে বলে হয়েছে- মেশিন রিডেবল পাসপোর্টের (নতুন) আবেদন গ্রহণ দুপুর ১২টা থেকে বেলা ৩টা, পুরোনো পাসপোর্ট বিকেল ৩টা থেকে ৫টা। পাসপোর্ট বিতরণ সকাল ৯টা থেকে দুপুর ১২টা। পাসপোর্টে জন্মতারিখ ও সংশোধন সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা।
এছাড়া জন্ম নিবন্ধন সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা। পরিচয়পত্র, প্রত্যয়ন, এলওআই, পারিবারিক সনদপত্র সত্যায়ন, আম মোক্তারনামা ইত্যাদির আবেদন গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ট্রাভেল পারমিট সকাল ৯টা থেকে দুপুর ১টায় গ্রহণ এবং পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ।
মৃতদেহ সংক্রান্ত আবেদন গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা। সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে দুপুর ২টা থেকে বিকেল ৫টায় বিতরণ। শ্রমিকদের ক্ষতিপূরণ, আইনগত সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১টায় আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে দুপুর ২টা থেকে বিকেল ৫টায় বিতরণ।
ভিসা সংক্রান্ত আবেদন গ্রহণ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিতরণ সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়ন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আবেদন গ্রহণ এবং বিতরণ একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আগামী ২ জানুয়ারি থেকে নতুন হাইকমিশনে উল্লেখিত সেবাগুলো দেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।