২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

নতুন ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত, ডা. সিরাজকে ফুলেল শুভেচ্ছা

 

উত্তর আমেরিকায় বসবাসরত কক্সবাজার প্রবাসিদের সংগঠন ‘কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উত্তর এক পর্যালোচনা সভা ১১ মে সোমবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনস্থ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি এহতেশামুল হক শিমুল এই সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
কার্যনির্বাহী কমিটির এই সভায় সংগঠনের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও ফেইসবুক পেইজ আরও আকর্ষনীয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাহাদুরকে সমন্বয়কারি করে ৪ সদস্য বিশিষ্ট ‘ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ ডেভলপমেন্ট’ কমিটিও গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও যোগাযোগ সম্পাদক নেচারুল হক জুয়েল, নির্বাহী সম্পাদক মিনহাজ উদ্দিন ও সিদুল কান্তি দে।
সভায় আগামি রমজানের মাসের প্রথম পর্যায়ে ইফতার পার্টি আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সভা শেষে যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক সেমিনারে অংশ নিতে আসা কক্সবাজারের সন্তান ও বিশিষ্ট চিকিৎসক ডা. সিরাজুল হককে উঞ্চ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সমিরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি (অর্থ) মোক্তার আহমদ, যুুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাহাদুর, অর্থ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. এ ইরফান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুহাস চক্রবর্তী, তথ্য ও যোগাযোগ সম্পাদক নেচারুল হক জুয়েল, ক্রীড়া সম্পাদক মাহফুজুল করিম, নির্বাহী সদস্য যথাক্রমে সিদুল কান্তি দে, ইমরুল কায়েস, মাষ্টার মনসুর আলম ও মিনহাজ উদ্দিন।
সভা শেষে জ্যাকসন হাইটস প্রিমিয়াম রেষ্টুরেন্টে সদস্যদের জন্য ডিনারের আয়োজন ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।