৯ মার্চ, ২০২৬ | ২৪ ফাল্গুন, ১৪৩২ | ১৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নগরীর পেট্রোবাংলা ভবনে আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় আগুন লেগেছে। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১৫ তলা ভবনটির ১৪ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, সকাল নয়টা ২৫মিনিটে ভবনটির ১৪তলায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুনে নিয়ন্ত্রণে আসার পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।