২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২ | ৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

ধোয়াপালংয়ে ১২০০ ঘনফুট বালুসহ ডাম্পার জব্দ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার দক্ষিন বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের অধীস্থ ধোয়াপালং বনবিট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তেলন করে পাচারকালে ১২০০ ঘনফুট বালু ভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। ওই সময় একজনকে আটক করা হয়েছে। গতকাল  শনিবার দুপুরে  ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের নেতৃত্ব একদল বনকর্মী অভিযান চালিয়ে ওই বালু ভর্তি ডাম্পারটি জব্দ করেন।
রেঞ্জ কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানিয়েছেন, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে  ধোয়াপালং  বন বিটের জঙ্গল ধোয়াপালং  মৌজার আর এস ১৯ দাগে  ২০০৫- ২০০৬ সনের বাগানের পাশের খাল থেকে  অবৈধভাবে উত্তোলন করে পাচার করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশে ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা অভিযান চালায় বনকর্মীরা। ওই সময় বালু ভর্তি ডাম্পার ও মালামাল জব্দ করা হয়। জব্দকৃত বালুর পরিমান ১২০০ ঘনফুট বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।