মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ধোনির সবচেয়ে বড় সমালোচকের ডিগবাজি!

শেয়ার করুন

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে এমন সমালোচনা শুরু হয়েছিল যে, পৃথিবীর আর কোনো ক্রিকেটারের বোধহয় খারাপ সময় আসে না। সমালোচনার জবাবে একটি শব্দও ব্যয় করেননি ধোনি। উপরন্তু চলতি আইপিএল টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই তার ফর্ম ফিরে আসছে। মুম্বাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছনোর পরে ধোনির সবচেয়ে বড় সমালোচক আবারও ডিগবাজি দিলেন!

মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বড় সমালোচক কে- সেটা নিশ্চয়ই অজানা নয়। তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পুনে। আর তার পরেই আবারও ডিগবাজি খেলেন হর্ষ। ধোনির সমালোচনার পরিবর্তে তার প্রসংশায় পঞ্চমুখ তিনি!

মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধোনির মারমুখী ইনিংসের সৌজন্যে লড়াই করার মতো স্কোর খাড়া করে পুনে। শেষ দুই ওভারে ধোনি ও মনোজ তিওয়ারি ৪১ রান তোলেন। ধোনি ৫ ছক্কায় দ্বারা ২৬ বলে ৪০ রান করেন। খেলার শেষে হর্ষের টুইট, “ধোনির বিস্ফোরক ইনিংস, ওয়াশিংটন সুন্দরের চাতুর্যপূর্ণ বোলিং ও স্মিথের অসাধারণ অধিনায়কত্বের হাত ধরে আইপিএলের ফাইনালে পৌঁছল পুনে। ”

অথচ টুর্নামেন্টের শুরুতে এই হর্ষরই অন্য ছবি দেখেছিলেন সবাই। ধোনিকে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে টুইট করেছিলেন তিনি। হর্ষের টুইটের নিন্দা করেছিলেন ধোনি-ভক্তরা। ভারতের অন্যতম সেরা অধিনায়ক সম্পর্কে এ ধরনের মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত ওই টুইট ডিলিট করতে বাধ্য হন হর্ষ।

শেয়ার করুন