১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ধর্ম ব্যবসায়ীদের বিশ্বস্ত পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস বলে দেয়- ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছে খালেদা জিয়া ও বিএনপি।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  এর আগে, খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো চুক্তি কিংবা জোট হয়নি দাবি করে কাদের বলেন, অনেকেই কওমি মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি বলে গুলিয়ে ফেলে। আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমির শিক্ষার্থীদের নিয়ে আসা। কওমির প্রায় ১৪ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থাকে। তাই আমরা কওমি মাদ্রসার স্বীকৃতি দিয়েছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রগতির যে পথ সেটাই হচ্ছে বাস্তবতা। আর বাস্তবতাই হচ্ছে প্রগতিশীলতা। বাস্তবতাকে বাদ দিয়ে কেউ প্রগতিশীল হতে পারে না। কওমি মাদ্রাসার স্বীকৃতি পেয়ে আল্লামা শফি হুজুর গতকাল এক জনসভায় জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন। তার জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়াটা কি লাভ নয়?

সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, খ্রিষ্টান সম্প্রদায় স্টার সানডেতে সরকারি ছুটি দাবি করছেন। এছাড়া মন্ত্রিসভায় তাদের অংশীদারিত্ব, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ-সুবিধাসহ বেশকিছু দাবি তুলেছেন। এগুলো নিয়ে আমি নেত্রী শেখ হাসিনোর সঙ্গে আলাপ-আলোচনা করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, আবদুস সোবহান গোলাম, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।