২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ধরেই নিলাম ফটোসেশন করছে, কিন্তু নিজের খেয়ে বনের মোষ ক’জনে তাড়ায়?

ধরেই নিলাম ওরা ফটোসেশন করছে, করুক না। এ কাজটাই বা আমরা কতজন করতে পারছি। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো হিম্মত কজনের হয়। সেই সকালে দুটো নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়, সারাদিন আর কোনো খবর নেই। বাসা থেকে ফোন এলে কাজের ব্যস্ততার কারণে যতটুকু সম্ভব নিজেদের অস্তিত্ব জানান দিয়ে রেখে দেয়া। হয়তো এর জন্য পরিবারের সদস্যদের কাছে থেকে বকাঝকা শুনতে হয়েছে। তবুও ওরা অবিচল ওদের কাজে। কিছু একটা করতেই হবে, এটাই ওদের ধ্যান।

সীমান্ত , সুবা, রিপ্তি, শ্রেয়শ্রী, আসিফ ইমরান, হিমাংশু, শুভ, অনিমা, কামরান ওরাসহ মোট আঠাশ জন স্টুডেন্ট গত পাঁচ-ছ দিন রংপুর মহানগর দাঁপিয়ে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, পারিবারিক সম্মতিপত্র নিয়ে এগিয়ে এসেছে ওরা।

ওদের একটা প্লাটফর্ম আছে “We for them”. সত্যিই এ নামের মধ্যেই খুঁজে পাওয়া যায় ওদের সামাজিক কমিটমেন্ট। চলুন না আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাই ওদের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে কয়েকটা ছবিসহ এভাবেই ওদের বর্ণনা তুলে ধরেছেন সেরাফুল হোসেন হিমেল নামে এক ব্যক্তি। আর এতে কমেন্ট করে প্রশংসা ও সাহস যুগিয়েছেন আরও কয়েজন।

গোলাম মোস্তফা নামে একজন লিখেছেন ‘তারুণ্যের শক্তি ও সততা এখানেই পরিস্ফুট! হ্যাটস অফ ফর ইউ, মাই বয়েজ!’

আজাদ কালাম লিখেছেন ‘ভালো কিছু অবশ্যই প্রশংসনীয়। ওদের সৎকর্ম ওদেরকে ভালোভাবে বাঁচতে শেখাবে। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ট সময়।

jagonews24

সত্যিই তো ছবিগুলো দেখলেই বোঝা যায় কী করছে না, ওরা। দোকানের সামনে বৃত্ত আঁকা, জীবাণুনাশক স্প্রে, ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি-সবটাই করছেন।

আর তাইতো ফারহানা পারভেজ নামে একজন লিখেছেন, বেঁচে থাকো তোমরা যুগ যুগ। তোমাদের মতো সন্তান আমাদের দেশের জন্য দরকার।

সূত্র- জাগোনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।