৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশে রোহিঙ্গা আগমনে ৫ বছর পূর্তিতে তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন করেছে রোহিঙ্গা প্রতিরোধ কমিটি কক্সবাজার।
বৃহস্পতিবার (২৫ আগস্ট)  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষযক সম্পাদক এডঃ তাপস রক্ষিত,  কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, কক্সবাজার খেলাঘর আসরের সভাপতি আবুল কাসেম বাবু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,  কক্সবাজার সোসাইটি সভাপতি গিয়াস উদ্দিন,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সদর উপজেলা কমিটির সভাপতি এনামুল হক চৌধুরী,  বৃহত্তর বৈদ্যঘোনা সমাজ কমিটির সভাপতি শরিফুল ইসলাম, ইসলামপুর সমাজ কমিটির সভাপতি আব্দুল হক নুরী, কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রিযাজ মোর্শেদ,  কক্সবাজার সিটি কলেজ ছাত্র মোঃ ইরফান,  দিনমুজুর এক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জমির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,  দেশে রোহিঙ্গারা এসেছে ৫বছর পূর্ণ হয়েছে।  অথচ এখনো পর্যন্ত তাদের প্রত্যাবাসনের কোন প্রক্রিয়া দৃশ্যমান নয়। কয়েকবার তাদের প্রত্যাবাসনের কথা আসলেও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে মাদকের আগ্রাসন, চুরি ডাকাতিসহ সমাজে অপরাধ বেড়েছে।
তারা আরো বলেন, আজকে রোহিঙ্গা থাকার কারণে স্থানীয় নাগরিকদের রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র নিতে হয়।  যা আমাদের জন্য লজ্জাজনক।
আমরা কক্সবাজারবাসি আজ অতিষ্ঠ হয়ে পড়েছি।
আমাদের এই থেকে রক্ষা পেতে হলে কক্সবাজারকে রোহিঙ্গামুক্ত করতে হবে।  যার একমাত্র মাধ্যম প্রত্যাবাসন। আশা করছি সরকার নজর দিবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।