১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর ছিলেন এমপি জাফর

বার্তা পরিবেশক:
শনিবার সন্ধ্যায় আকষ্মিক সংঘটিত হওয়া পেকুয়া সদরের চৌমুহনীর ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে যাতে আসে সেজন্য তৎপরতা শুরু করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। খবর পেয়েই ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশ দেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে। পাশাপাশি তিঁনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সতর্ক অবস্থান নেন। সর্বসাধারণকে বিভিন্ন বিষয়ে সতর্ক থাকারও আহবান জানান। শেষখবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্পদের ক্ষতি হয়েছে ব্যাপক।
এমপি জাফর আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এ সংক্রান্ত বিষয়ে লেখেন-………
পেকুয়া চৌমুহনী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে পেকুয়া ফায়ার সার্ভিস, চকরিয়া ফায়ার সার্ভিস এবং বাঁশখালী ফায়ার সার্ভিসকে একযোগে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হলো যাতে উৎসুক জনতা এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ক্যামেরাবন্দী করতে গিয়ে বিপদের সম্মুখীন না হয়।
আমি বর্তমানে চৌমুহনীতে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিচ্ছি। মহান আল্লাহ সবার জান ও মালের হেফাজত করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।