মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

দ্রুত অনলাইন নিবন্ধন বাস্তবায়ন ও ৫৭ ধারা সংশোধনের দাবী

শেয়ার করুন

picsart_1480864314597

৪ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩টায় কক্সবাজারের অভিজাত হোটেল সী ওয়ার্ল্ডে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল নিউজ পোর্টাল (বনপা)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী’র সভাপতিত্বে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে’র সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপা’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক এএইচএম রুকমনুরজ্জামান রনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার ভিশন এর সম্পাদক ও প্রকাশক আনছার হোসেন, সিএসবি২৪ ডটকম সম্পাদক ও প্রকাশক পলাশ বড়ুয়া, নাফ জার্নাল সম্পাদক ও প্রকাশক মো: সেলিম, কক্সবাজার কণ্ঠ সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন ছিদ্দিকী, টেকনাফ নিউজ একাত্তর সম্পাদক নুর হাকিম আনোয়ার, টেকনাফ নিউজ ডটকম এর মাহমুদুল হাসান, বে বেঙ্গল নিউজ ডটকম সম্পাদক ও প্রকাশক ওসমান সরওয়ার ডিপু, ভারপ্রাপ্ত সম্পাদক হুমায়ুন ছিদ্দিকী, সিটিএন২৪ নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার নিউজ এজেন্সী’র সম্পাদক মো: সেলিম সরওয়ার চৌধুরী, কক্সবাজার মেইল ডটকম সম্পাদক আমিরুল ইসলাম মোহাম্মদ রাশেদ, ওয়ান নিউজ ডটকম সম্পাদক মো: ছলিম উল্লাহ সুজন, কক্সবাজার আলো ডটকম এর নির্বাহী সম্পাদক আবদুল আলীম নোবেল, কক্সবাজার নিউজ ডটকম এর ইংরেজী প্রতিবেদক এম.ডি ম্যাক্স, নিউজ এক্সপ্রেস এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক, কক্সবাজার ভিশন ডটকম এর প্রধান প্রতিবেদক মহিউদ্দিন মাহী।

সভায় বক্তারা দ্রুত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন দ্রুত বাস্তবায়ন এবং ৫৭ ধারা বাতিলের দাবী জানান। এছাড়াও ইন্টারনেট গতি বাড়ানোর দাবী তুলে বলেন “দ্রুত গতির ইন্টারনেট দাও, আমরা ডিজিটাল বাংলাদেশ দেব”। আগামী জানুয়ারী মাসে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও বনপা’র যৌথ উদ্যোগে বার্ষিক পিকনিক আয়োজন করা হবে এবং সকল সম্পাদক ও সাংবাদিকের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন