১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

দ্রুততম সময়ে সালাহ উদ্দিনকে বের করলেই বুঝবো আটক হয়নি : মিজানুর

দ্রুততম সময়ে সালাহ উদ্দিনকে বের করলেই বুঝবো আটক হয়নি : মিজানুর
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে বের করার দায়িত্ব পুলিশের। বিএনপি নেতাকে উদ্ধার করে সামনে এনে পুলিশকেই প্রমাণ করতে হবে যে তারা তাকে আটক করেনি।

‘আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে মাইনরিটি রাইটস ফোরামের আলোচনা সভায় সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়টি আনেন মিজানুর।

আইজিপি এ কে এম শহীদুল হকের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আপনারা ধরেন নাই বলে দাবি করছেন। বলছেন, তাকে খুঁজে বের করার জন্য নিরন্তর চেষ্টা করা হচ্ছে।

“বিনয়ের সঙ্গে বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেনি তখনই বিশ্বাস করব, যখন দেখব দ্রুততম সময়ে সালাহ উদ্দিন আহমেদকে জনসম্মুখে বা আদালতে হাজির করে পুলিশ জানিয়েছে, অমুক জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পর্যবেক্ষণ, বাংলাদেশে যখন যে বিরোধী দলে থাকে, সে সরকারের দমন-পীড়নের স্বীকার হয়।

“যদি আপনি ক্ষমতাশীন দলের হয়ে থাকেন, তবে আপনার জন্য পোয়াবারো; আর যদি আপনি বিরোধী দলের হয়ে যাকেন, আপনার প্রতি বৈষম্যমূলক আচরণ প্রতি পদে পদে হতে পারে।”

“আপনার রাজনীতি ও আপনার অবস্থানের কারণে একজন মানুষের হদিস মিলবে না, এটি কি কখনও গ্রহণযোগ্য হতে পারে?”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।