১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

দোছড়িতে প্রাক-প্রাথমিকে উত্তীর্ণ শিশু শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) কেন্দ্রে প্রাক-প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ শিশু শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।
৫ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টার সময় অলপাড়া পাড়াকেন্দ্রে সভাপতি কবির আহামদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত পাড়াকেন্দ্রের ১০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোছড়ি ইউনিয়ন পরিষদের ৪,৫,৬নং ওয়ার্ডের ইউপি মহিলা সদস্যা মোস্তেকা খানম, ভূমিদাতা আমেনা খাতুন, রফিক আলম, মোঃ হাসেম, মোঃ শাহ্ আলম, রোকেয়া বেগম, রেশমিন আক্তার, রকিম উল্লাহ, মোঃ আবুল হোসেন, মোঃ জসিম উদ্দীন প্রমুখ।
উক্ত পাড়াকেন্দ্রের পাড়াকর্মী আয়েসা ছিদ্দিকার পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান অতিথি কবির আহামদ বলেন, আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির গঠনের ভবিষ্যৎ কর্ণধার, তাই কোন শিশুকে পড়ালেখা থেকে বঞ্চিত করা যাবে না এবং তাদের কোন প্রকার অবেহলা করা যাবে না বলে উল্লেখ করে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প আইসিডিপির পাড়াকেন্দ্রে এই সর্বপ্রথম নাইক্ষ্যংছড়ি আইসিডিপির উপজেলা প্রকল্প ব্যবস্থাপক রেজাউল হক তত্ত্বাবধানে সনদ বিতরণ করায় শিক্ষার্থীসহ সকলেই আনন্দ উপভোগ করেন। আগামীতে আরো সুন্দরভাবে পাড়াকর্মীরা পাঠদান দিয়ে আরো একধাপ এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সকল পাড়াকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।