১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩ | ২৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

দোকান মালিক সমিতি ফেডারেশনের সভায় দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

 

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সময়

ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভায় চলমান করোনা মহামারি প্রতিরোধে জনসমাগম এড়াতে ককসবাজারে ঈদের আগ পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও কয়েকমাস যাবত কর্মচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি চিন্তা করে সীমিত আকারে দোকান খোলা যায় কিনা পরবর্তী ১৩ মে সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল ফেডারেশনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির চৌধুরীর পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট বয়বসায়ী ফিরোজ আহমদ ওসমানী, ফেডারেশনের অর্থ সম্পাদক নুরুল আমিন, দোকান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, শহিদুল ইসলাম বাবুল, জহিরুল ইসলাম, মোহাম্মদ লোকমান, সিরাজুল ইসলাম, মিন্টু ও মোস্তাক আহমদ।

১০ মে থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও ঈদকে সামনে রেখে দোকান খোলার প্রস্তুতিও নেয় ক্ষতিগ্রস্হ ক্ষুদ্র ব্যবসায়ীরা।
কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় চলমান পরিস্থিতিতে দোকান বন্ধ রাখার বিষয়ে আলোচনা করেন ফেডারেশনের নেতারা।

অপরদিকে গতকাল কতিপয় ব্যবসায়ী দোকান বন্ধ রাখার জন্য লাঠি সোটা নিয়ে ব্যবসায়িদের মাঝে আতংক সৃষ্টির করায় ফেডারেশনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানায়।

ক্ষতিগ্রস্হ কর্মচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের কাছে প্রনোদনার আহবান জানায় ফেডারেশনের নেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।