মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

দোকান বন্ধের সিদ্ধান্তে একমত কক্সবাজারের ব্যাবসায়ীরা

শেয়ার করুন

সিবিএনঃ
করোনা পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে আগামী ১৬ মে পর্যন্ত সকল ধরণের দোকানপাট বন্ধ রাখতে একমত হয়েছেন কক্সবাজারের ব্যবসায়ীরা।

দোকান ভাড়া মওকুফের ব্যাপারে মার্কেট মালিকদের সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (৯ মে) বিকাল তিনটার দিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্দেশনা অমান্য করে যারা দোকান খোলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থারও সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

শহরের বিভিন্ন মার্কেটের দোকানদার, ব্যবসায়ীদের নিয়ে শহরের বড়বাজার নূর মোহাম্মদ কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে রফিক মাহমুদ বলেন, আমরা অনেকেই সরকারী সিদ্ধান্ত মানছি না। নিজেদের জীবনের চেয়ে অর্থকে প্রাধান্য দিচ্ছি। যে কারণে আমরা ঝুঁকির দিকে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের কোন কর্মচারী প্রণোদনা পায় নি। অনেক ব্যবসায়ী কষ্টে রয়েছে।

নিজেদের স্বার্থে রবিবার (১০ মে) থেকে অন্তত আর কয়েকটা দিন দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন রফিক মাহমুদ।

সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

তিনি বলেন, শহরে ২০ হাজারের অধিক ব্যবসায়ী রয়েছে। তারা এখনো কোন ধরণের সাহায্য সহযোগিতা পায় নি। শ্রমিক-কর্মচারীদের মানবিক দিক বিবেচনায় ত্রাণ সহায়তা দিয়ে তাদের পাশে থাকতে জেলা প্রশাসন, পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছি।

সভায় দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলম সওদাগর, মাহমুদুল হক।

সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ফরহাদ, ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান, জাহেদুল ইসলাম, জিল্লুর রহমান কাজল, অলি আহমদ জিয়া, মুহাম্মদ ফরিদ, কামাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, মোবারক হোসেন, আবদুল মান্নান, জহিরুল ইসলাম, মহি উদ্দিন ভুট্টো, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ হাসনাত, আবু আহমদ।

আগামী অন্তত তিন মাসের ভাড়া মওকুফের ব্যাপারে মার্কেট মালিদের সাথে আলোচনা করারও সিদ্ধান্ত হয়েছে ব্যবসায়ীদের ওই সভায়।

সভায় জানানো হয়েছে- ভাড়া মওকুফ চেয়ে মার্কেট মালিকদের লিখিত দরখাস্ত করবে ব্যবসায়ীরা। যার যার মার্কেটের দায়িত্ব তাকে নিতে হবে।

শেয়ার করুন