৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

দৈনিক সংবাদ প্রতিদিন’র কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক মো.শাহাদত হোছাইন

সংবাদ বিজ্ঞপ্তি:

দেশের বহুল প্রচারিত ও প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো.শাহাদত হোছাইন।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় পত্রিকার সম্পাদক রিমন মাহফুজ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় দৈনিক কালেরকন্ঠের সিনিয়র রিপোর্টার সাংবাদিক নেতা লাইকুজ্জামান ও পত্রিকার সম্পাদক রিমন মাহফুজ পত্রিকার পরিচয়পত্র হাতে তুলে দেন।

কক্সবাজারের সর্বস্তরের প্রশাসনসহ সকলকে তাকে নিউজ সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান পত্রিকার সম্পাদক রিমন মাহফুজ।

দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক রিমন মাহফুজ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক মোঃ শাহাদত হোছাইন। একই সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষীসহ প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি।

প্রসঙ্গতঃ ২০০৯ সাল থেকে সাংবাদিক হিসেবে হাতেখড়ি লাভ করেন মো.শাহাদত হোছাইন। তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন পোর্টাল একুশে সংবাদডটকম’র কক্সবাজার জেলা প্রতিনিধি, কক্সনিউজটুডে.কম’র সম্পাদক ও প্রকাশক তিনি। এছাড়াও কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি ও কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।