মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার প্রতিনিধি হলেন জসিম, রিপোর্টার্স ইউনিটির অভিনন্দন

শেয়ার করুন

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মনোনীত হয়েছেন সাংবাদিক জসিম উদ্দিন। এ সংক্রান্ত প্রয়োজনীয় অফিসিয়াল চিঠি তার হাতে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জসিম উদ্দিন নিজেই।

অফিসিয়াল চিঠিতে তাকে আজ ৫ জুন থেকে কক্সবাজার প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

জসিম উদ্দিন চট্টগ্রাম থেকে প্রকাশিত একুশে পত্রিকাসহ স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালে কাজ করেছেন। তিনি কক্সবাজার শহরে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।

সাংবাদিক জসিম উদ্দিন যুগান্তর পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর সহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শেয়ার করুন