১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

দৈনিক বাংলার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে ১০০
কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে
(সদর) দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক
ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদক শফিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামীরা হলেন দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও
ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু।
বাদী পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সিনিয়র আইনজীবী এডভোকেট আয়াছুর রহমান জানান, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
আইনজীবীরা জানিয়েছেন, গত ৬ জানুয়ারী দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে “২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে পুলিশের কাছ থেকে ইয়াবা কেনার অ্যাখা দিয়ে মামলার বাদী শফিউল্লাহ’র নামটি সংযোজন করা হয়। পরে মামলার বাদী আসামীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত সংবাদের কারণ জানতে চাইলে আসামীরা কোন সদুত্তর
দিতে পারেন নি। পরে সংবাদটি দৈনিক বাংলার অনলাইন ভার্সনেও প্রচারিত হয়।
কিন্তু অনলাইন ভার্সনের নিউজে বাদী শফিউল্লাহ’র নামটি কেটে দেয়া হয়।
মামলার বাদী শফিউল্লাহ জানিয়েছেন, তিনি বর্তমানে দৈনিক যুগান্তরের পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তাছাড়া ইতিপূর্বে বৈশাখী টেলিভিশন, দৈনিক সংবাদ ও দৈনিক যুগান্তরে কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন
করেছেন। তিনি একজন পেশাদার সংবাদকর্মী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার সুনাম ক্ষুন্ন করার জন্যই দৈনিক বাংলায় এই ধরণের উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছে। যা আর্থিক ক্ষতির পাশাপাশি চরমভাবে আমার মানহানি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।