১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি হলেন অায়ুব

adv-ayubul-islam-407x300
দেশের পাঠক প্রিয় ও শীর্ষ স্থানীয় দৈনিক-বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মোহাম্মদ আয়ুবুল ইসলাম। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম গত ১৪ নভেম্বর তাঁর নিয়োগ পত্রে স্বাক্ষর করেছেন। এর পরই সাংবাদিক আয়ুব নিয়মানুযায়ী যোগদান পত্র পাঠিয়ে দেন। দেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার মালিকানাধীন বাংলাদেশ প্রতিদিনে যোগদান প্রসংগে সাংবাদিক আয়ুব এক প্রতিক্রিয়ায় জানান-‘ ভাল লাগছে দেশের পাঠক প্রিয় দৈনিকে নিয়োগ লাভ করে। পত্রিকার সম্মান রক্ষার পাশাপাশি কক্সবাজারের উন্নয়ন সাংবাদিকতায় নিজকে সচেষ্ট রাখবো।’ তিনি পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।