১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রথম সারির জাতীয় দৈনিক দৈনিক নিরপেক্ষ পত্রিকার কক্সবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক তারেক আজিজ।

দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তার লেখনী ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসা অর্জন করেছে।

তারেক আজিজের এই নিয়োগে কক্সবাজারের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করেন, নতুন দায়িত্বে তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানধর্মী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক নিরপেক্ষ পত্রিকার সুনাম আরও সমৃদ্ধ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।