২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দেয়াল ভেঙে ‘আতিয়া মহলের’ ভেতরে প্রবেশ করেছে কমান্ডোরা

 


সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’র দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছেন সেনাবাহিনীর কমান্ডোরা। সোমবার বেলা সোয়া ২টার দিকে কমান্ডোরা ভেতরে প্রবেশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইটে সোমবার আপলোড করা একটি ভিডিও ক্লিপে কমান্ডোদের খুব সতর্কতার সঙ্গে দেয়াল ভাঙতে দেখা যায়।

এর আগে নাম প্রকাশ না করা শর্তে আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবারের মধ্যেই অভিযান শেষ করতে চান তারা। সেই লক্ষ্যেই ‘অপারেশন টোয়াইলাইট’ জোরদার করা হয়েছে।

সোমবার দুপুর ২টার পর থেকে ভয়াবহ বিস্ফোরণ ও প্রচন্ড গুলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ২টা ৩মিনিটের দিকে একটি বড় ধরণের বিস্ফোরণ ঘটে। বোমার বিকট শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয়। ধারণা করা হচ্ছে-একেবারে শেষ পর্যায়ে অভিযান চালাচ্ছেন কামন্ডোরা। এজন্য গুলি ও বিস্ফোরণের শব্দ বেড়েছে।

 

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা বিশিষ্ট দুটি ভবনের নাম ‘আতিয়া মহল’। সিলেট নগরের আতিয়া ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাটের বাসিন্দা সাবেক সরকারি কর্মচারী উস্তার মিয়া।

এই বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে এমন সন্দেহে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত আড়াইটায় থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবার দিনভর পুলিশ, সোয়াট ও সেনাসদস্যরা বাড়িটিকে ঘিরে রাখে। এসময় হ্যান্ডমাইকে করে বার বার সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে এতে সাড়া মিলেনি।

অবশেষে বাড়িটি ঘিরে রাখার প্রায় ত্রিশ ঘণ্টা পর চূড়ান্ত অভিযান ‘টোয়াইলাইট’ শুরু করেন সেনা সদস্যরা। সোবাহিনীর বিশেষায়িত সিলেট প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা আজ চতুর্থ দিনের মতো অপারেশন ‘টোয়াইলাইট’ অব্যাহত রেখেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।