১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

দেড় লাখ বন্দিকে রাজক্ষমার ঘোষণা থাই রাজার

থাইল্যান্ডের নতুন রাজা মাহা ভাজিরালঙ্কর্ন দেশটির বিভিন্ন কারাগারের দেড় লাখ বন্দিকে রাজক্ষমার ঘোষণা দিয়েছেন। রাজাকে অপমানে কঠোর আইন রয়েছে দেশটিতে; তবে নতুন এই রাজা এ ধরনের অভিযোগেও আটক কিছু বন্দিকে ক্ষমা করবেন। মঙ্গলবার এক রাজ ডিক্রিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলাদেজের মৃত্যুর পর রাজপুত্র মাহা ভাজিরালঙ্কর্ন চলতি মাসের ১ তারিখে সিংহাসনে আরোহণ করেন। এক বিবৃতিতে রয়াল গ্যাজেট বলেছে, সিংহাসনে আরোহণের পর এটিই রাজার প্রথম কোনো পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়েছে, রাজক্ষমার আওতায় দেশের বিভিন্ন কারাগারে দেড় লাখ বন্দি মুক্তি পাবেন অথবা সাজার মেয়াদ কমানো হবে। তবে কোন ধরনের বন্দি এ রাজক্ষমার আওতায় আসবেন সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি দেশটির কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।