৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

দেড় ঘণ্টার বৃষ্টিতে পানি-কাদায় ঈদ কাটছে চট্টগ্রামবাসীর

বৃষ্টি হয়েছে প্রায় দেড় ঘণ্টা। এতেই জলজটে নাকাল চট্টগ্রামবাসী। পানি-কাদায় ঈদের দিন কাটাতে হচ্ছে তাদের। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে সাধারণ মানুষকে। টানা বর্ষণে নগরীর ষোলশহর, দুই নম্বর গেট, ওয়াসা, চকবাজারসহ নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা।

শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। মসজিদে ঈদের নামাজ পড়তে আসা সাধারণ মানুষজনকে চরম দুর্ভোগে পড়তে হয় বাড়ি ফিরতে। এ ছাড়া বিভিন্ন বাসাবাড়ির নিচে পানি প্রবেশ করায় দুর্ভোগের সীমা ছিল না নগরবাসীর।

জলাবদ্ধতার কারণে শুধু মানুষজন নয়, চরম বেকায়দায় পড়তে হয়েছে যানবাহনচালকদের। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমা বাতাসের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে এই বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি পানিতে তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চলের বেশির ভাগ অংশ।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের ওপর কিছুটা মেঘ-সৃষ্টি হয়েছে। এ কারণেই বৃষ্টি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।