২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে হবে


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক ও আলোচনা সভা গত কাল বৃহস্পতিবার মরিচ্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উখিয়া উপজেলা শাখার উদ্যেগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে হবে। দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে এক যোগে কাজ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি মিজবাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোছাইন শুভ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উখিয়া আওয়ামীলীগের সহসভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, উখিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেম্বার মোহাম্মদ ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার সহসভাপতি আবুল মনছুর উখিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেম্বার স্বপন শর্মা রনি, উখিয়া কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও উখিয়া ছাত্র লীগের যুগ্ন সম্পাদক আবছার উদ্দিন শান্ত। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা এইচ.এম রায়হান। সভাটি পরিচালনা করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উখিয়া শাখার সাধারণ সম্পাদক রফিক মাহমুদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।