১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

এটি ছিল সুইডেনে বাংলাদেশের কোন সরকার প্রধানের প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সরকারি সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। এই বৈঠকের আগে একই স্থানে উভয় নেতা একান্তে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে সুইডেনের প্রধানমন্ত্রীর দেয়া ভোজসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী রয়্যাল প্যালেসের অডিয়েন্স হলে সুইডেনের রাজা ষোড়শ গুস্তাভ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্টর্মের সঙ্গে বৈঠক করেন।

সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেলা লোভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মর্গান জোহানসন যথাক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গ্র্যান্ড হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পৃথক সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন এবং প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

সফরকালে এইচ এন্ড এম কার্ল-জোহান পেরসন-এর সিইও এবং ইনভেস্টর জ্যাকব ওয়ালেনবার্গ-এর প্রেসিডেন্ট, ইনভেস্টর মার্কুস ওয়ালেনবার্গ-এর ভাইস-প্রেসিডেন্ট এবং এবিবি সুইডেন জোহান সডারস্টর্ম-এর সিইও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।