২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

দেশে ফিরেই ভালবাসায় সিক্ত টাইগাররা

দেশে ফিরেই ভালবাসায় সিক্ত টাইগাররা
স্মরণীয় এক বিশ্বকাপ খেলে অবশেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরেই ভক্তদের ভালবাসায় সিক্ত হলেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার সাথে সাথেই ফুলেল সংবর্ধনা দিয়ে টাইগারদের বরণ করে নিয়েছেন বাংলার টাইগার ভক্তরা।
রোববার রাত পৌনে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন টাইগাররা। বিমান বন্দরে এসময় টাইগার ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। স্লোগানে স্লোগানে তারা টাইগারদের অভিনন্দন জানায়। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল তাদের হাতে হাতে।
তবে আজ দলের সবাই ঢাকায় আসেননি। শনিবার বিকেলেই দেশে এসেছেন এনামুল হক। সাকিব আল-হাসান সস্ত্রীক ফিরেছেন রাতে। এছাড়া কোচিং স্টাফদের প্রায় সবাই অস্ট্রেলিয়া থেকেই গেছেন ছুটিতে।
বিশ্বকাপে যাওয়ার আগে ঢাকায় বসে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। সেই কথাই রেখেছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগার দল। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেও ঘাম ঝড়িয়ে ছেড়েছে বাংলাদেশ। আর কোয়ার্টার
ফাইনালে ভারতের বিপক্ষে বিতর্কিত পরাজয়ের মাধ্যমে মিশন হয়েছে টাইগারদের। তবে সব মিলিয়ে অনেক ভালো পারফর্ম করেছে বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।