১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

দেশে কোন খাদ্য সংকট নেই-খাদ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মো.কামরুল ইসলাম এমপি বলেছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরা দেশে কৃত্রিম খাদ্য সংকট সৃৃষ্টি করেছিল। মূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দিয়েছে। এখন দ্রব্যমূল্য নি¤œমুখী। দেশে কোন খাদ্য সংকট নেই। রোহিঙ্গাদের আমরা সাহায্য করছি। রোহিঙ্গাদের সাহায্য করতে আমাদের কোন কষ্ট হচ্ছে না। সরকারী মজুদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কাজেই রোহিঙ্গাদের খাদ্য বিতরণে আমাদের কোন ধরনের সংকটে পড়তে হবেনা।

শুক্রবার (২৭ অক্টোবর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২নং ত্রাণ বিতরণ কেন্দ্রে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী। এসময় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ টন চাল, ১৫ টন আলু, শাড়ী, লুঙ্গি, টি-শার্ট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ডাক্তার দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক আক্তার হোসেন সহ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।