২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

দেশের মানুষ পরিবর্তন চায় : খালেদা জিয়া

images_76734
 দেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, সিটি নির্বাচনেও মানুষ সেই পরিবর্তনের পক্ষেই রায় দেবে। মানুষ এ সরকারের হাত থেকে রেহাই পেতে চায়।

মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের নববর্ষের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া এসময় ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। তিনি প্রার্থীদেরও এসময় পরিচয় করিয়ে দেন।

মঙ্গলবার বিকেল ৫ টা ৫ মিনিটে তিনি নয়া পল্টনের দলীয় কার্যালয়ে পৌঁছেন। এরপর পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে উঠে। বিএনপি নেতাকর্মীরা ৩১৮ দিন পর নয়া পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনকে পেয়ে আনন্দে উৎফুল্ল। তারা খালেদা জিয়ার নামে স্লোগান স্লোগানে পুরো এলাকা মুখর করে রাখে।

এর আগে বিকেল সোয়া ৪টায় তিনি নয়া পল্টনের উদ্দেশে গুলশানের বাসা থেকে রওয়ানা দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।