৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

দেশের জন্য কিছু করতে পেরেই গর্বিত সাকিব

কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেছিলেন, এখন আর নিজের রেকর্ড নিয়ে ভাবেন না। দলের জন্য কিছু করার চেষ্টা করেন।

সাকিব যে মাপের ক্রিকেটার তাতে তার নিজের জন্য ভাবনাটা মানায় না। কারণ তার দিকে তাকিয়ে থাকে দল; তাকিয়ে থাকে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। সেই উপলব্ধিটা অনুধাবন করেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করার পর সাকিব বললেন, তিনি দেশের জন্য কিছু করতে পেরে তিনি গর্বিত।
মুশফিকের ১৫৯ এবং সাকিবের ২১৭ রানের মহাকাব্যিক ইনিংস দ্বিতীয় দিন শেষে বাংলাদেশকে প্রায় সাড়ে ৫শ রানের কাছে নিয়ে গেছে। এটাই তো দলের জন্য অবদান। দিনের খেলা শেষে তাই টিভি সাক্ষাৎকারে আতাহার আলী খানের এক প্রশ্নের জবাবে সাকিব বললেন, “টেস্টে আমাদের ভালো কিছু করা দরকার ছিল কারণ, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো করিনি। ”

আর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর নিজের অনুভূতি কী? সাকিব বললেন, “নিজের জন্য বলে নয়, দেশের জন্য কিছু করতে পেরেই আমি গর্বিত। আল্লাহর অশেষ রহমতে আমি এমন একটা ইনিংস খেলতে পেরেছি। ”

সাকিবের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল একসময়। তবুও তিনি এক নাম্বার। সময়ের সাথে সাথে এখন তিনি অনেক পরিণত। আজ দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের রেকর্ডটিও প্রিয়বন্ধু তামিম ইকবালের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। তামিম হয়তো আবার সেই রেকর্ড নিজের দখলে নেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের সেরা এই দুই ক্রিকেটারের সুস্থ প্রতিযোগিতায় আখেরে লাভ হবে দলের। এই সাকিবকেই তো চায় বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।