২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

দেশরত্ম শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ক্রীড়াঙ্গন উজ্জেবিত হয়

হারবাং ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রপি দিচ্ছেন জাহেদুল ইসলাম লিটু।

কক্সবাজার জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেছেন, আওয়ামীলীগ সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়নে কাজ করেছে। প্রত্যন্ত জনপদে তারকা খেলোয়াড় বিনির্মানে ভুমিকা রেখেছে। উন্নয়ন ধারাবাহিকতার অংশ হিসেবে দেশরত্ম শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন দেশের প্রতিটি উপজেলার স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে। আওয়ামীলীগ সভানেত্রী কথায় নয়, কাজেই বিশ^াসী। আশাকরি তাঁর সরকারের আমলেই দেশের ক্রীড়াঙ্গন আরো বেশি বিকশিত হবে। মঙ্গলবার বিকালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহেদুল ইসলাম লিটু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ক্রীড়াঙ্গন উজ্জেবিত হয়। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের দামাল ছেলেরা অসাধারণ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে আজ বিশ^দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে গেছে। তিনি বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা গ্রামাঞ্চলেও অক্ষুন্ন রাখতে হবে। আগামীতে দেশের তারকা খেলোয়াড় তৈরীকে হারবাংয়ের মতো জনপদ অনন্য ভুমিকা রাখবে।
হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল আলম লিটন, সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বাদশা, ছাত্রলীগ নেতা ফয়সাল, সাইদ, ইকবাল, ফাহিম, মুস্তাফা, জুসাদ প্রমুখ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।